1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

জমি ও অর্থ হাতানোর উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ লক্ষ্মীপুরে

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরে সাবেক সেনা সদস্য আব্দুল মালেক (৫৬) অভিযোগ করেছেন, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে জমি ও অর্থ হাতানোর উদ্দেশ্যে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তিনি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ভূক্তভোগী আব্দুল মালেক লক্ষ্মীপুর পৌরসভা লর ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার চাচী রুবিনা (৪৫)।

সংবাদ সম্মেলনে মালেক বলেন, “আমি সাবেক সেনা সদস্য। অবসরের পর দীর্ঘদিন প্রবাসে কাজ করেছি। দেশে ফিরে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আমার অসুস্থতা এবং সরলতার সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং আমার কষ্টার্জিত সম্পত্তি আত্মসাৎ করতে চাচ্ছে।

রুবিনা আমার বিরুদ্ধে ধর্ষণের মতো একটি জঘন্য ও মিথ্যা অভিযোগ রটিয়েছে। এটি সম্পূর্ণ সাজানো নাটক, যার মূল উদ্দেশ্য আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এবং আমার জমি ও অর্থ আত্মসাৎ করা। তারা আমার কাছে ২০ লাখ টাকা দাবি করেছে। সেটা না পেয়ে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এই মামলার মানসিক চাপের কারণে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সাজানো মামলায় আমাকে তিন মাস জেল খাটতে হয়েছে। এ সুযোগে আমার বসতঘরে ঢুকে মূল্যবান মালামাল লুটপাট করেছে তারা। আমি এখন জামিনে থাকলেও নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!