সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো সিদ্ধান্তের ওপর তারা সতর্ক নজর রাখছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ যদি ওই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি বাংলাদেশের নিজস্ব বিষয়। এ নিয়ে অন্য কোনো দেশের অস্বস্তির কারণ থাকা উচিত নয়।
তবে ভারতের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নয়াদিল্লি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে—এমন সব উদ্যোগ তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক এই প্রতিরক্ষা সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে বাংলাদেশও চুক্তিটিতে যুক্ত হবে কি না, সে বিষয়ে ঢাকার অবস্থানের দিকে নজর রাখছে দিল্লি।
You cannot copy content of this page