জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, তা চিহ্নিত করতে হবে। যেসব ব্যবস্থা বা প্রক্রিয়া আর কার্যকর নয়, সেগুলোতে সংস্কার আনতে হবে।
তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় শিল্পখাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে যুক্ত করা প্রয়োজন। তাঁর ভাষায়, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় বাস্তববাদী, সংস্কারের ক্ষেত্রে সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত।
এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ড. খলিলুর রহমান।
You cannot copy content of this page