1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারীর

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাড়ির চাপায় আলাউদ্দিন নামের এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে অগ্রণী ব্যাংকের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন (৫০) হাতিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড গুল্যাখালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত আলাউদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার সময় আলাউদ্দিন রাস্তার পাশ দিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পেছন থেকে একটা পুরাতন জিপ গাড়ি এসে তাকে চাপা দেয়। এসময় সামনের চাকা তার গায়ের ওপর উঠে যায়। ড্রাইভার চাইলে ব্রেক করতে পারতেন কিন্তু ব্রেক না করে পেছনের চাকাও তার গায়ের ওপর তুলে দেয়। পরে ঘাতক ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আজমির জানান, তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে কয়েকজনে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, হাসপাতাল থেকে রেফার করার কিছুক্ষণ পর খাসের হাটের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ঘাতক গাড়িটির মালিক এবং ড্রাইভারের খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!