1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান তারা। সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমানের নেতৃত্বে পরিবারের প্রায় ২০ জন সদস্য সেখানে পৌঁছান। এ সময় তারা দীর্ঘ সময় ধরে কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।

জিয়ারত ও দোয়া শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন। এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা।

উল্লেখ্য, দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।

এরপর বুধবার (৩১ ডিসেম্বর) তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষের ঢল নামে। জানাজা শেষে বিকেল ৫টার কিছু আগে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!