1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আয়োজিত আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদলের বৈঠক শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের (ইসি) সচিব উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার সবার আগে আমরা চেয়েছি। সংসদে নারীদের আসন বাড়ানোর প্রস্তাব আমরা দিয়েছি। অথচ জামায়াতে ইসলামী একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই অবস্থান নিয়েছি।”

বৈঠকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। অথচ কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন জটিলতা সৃষ্টি না করে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং রুহুল কুদ্দুস কাজল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!