1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা হবে এবং দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, ইরানের অঞ্চলে থাকা ‘সন্ত্রাসী সহযোগীদের’ আর কোনোভাবেই অঞ্চল বা বিশ্ব অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে। তার ভাষায়, “এটি খুবই সরল বার্তা—ইরানের কখনো পরমাণু অস্ত্র থাকবে না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই এই শাসনব্যবস্থা বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র এর সশস্ত্র বাহিনীর শক্তির সঙ্গে কারও খেলা করা উচিত নয়।

এদিকে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার লক্ষ্য হলো “ইরানি শাসনের তাত্ক্ষণিক হুমকি দূর করা।” তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে এবং এর উদ্দেশ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে আমেরিকার জনগণকে সুরক্ষা দেওয়া।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে, যা ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!