1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার বাতিল করলেন প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের সম্মানে পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান অবস্থা এবং জনগণের সেবায় মনোযোগ দেওয়াকে অগ্রাধিকার দিয়ে জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন থেকে বিরত থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, আগামী ৮ মার্চ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল।

তবে প্রধানমন্ত্রী মনে করেন, এ সময় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের চেয়ে জনগণের সেবায় মনোযোগ দেওয়া বেশি জরুরি।

এদিকে ৬ মার্চ কূটনীতিকদের জন্য এবং ৭ মার্চ এতিম, আলেম ও ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলের আয়োজন থাকবে। এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অতিথিদের সঙ্গে সময় কাটাবেন এবং কুশল বিনিময় করবেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!