উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা একটি রাবার বোটে ছয় দিন সমুদ্রে ভেসে থাকার পর ২২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) গ্রিক কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের কাছে একটি জাহাজ ২৬ জনকে উদ্ধার করে, যাদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানি এবং একজন চাদের নাগরিক।
জানা যায়, নৌকাটি ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং ছয় দিন খাবার ও পানি ছাড়া সমুদ্রে ছিলেন।
বেঁচে যাওয়া ব্যক্তিদের দাবি, পাচারকারীদের নির্দেশে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় দুই দক্ষিণ সুদানি যুবককে গ্রেফতার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়