1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে শনিবারও অফিস করবেন। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শনিবার অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অফিস করলে আমাদেরও অফিস করতে হবে। তবে ব্যক্তিগত কারণে এই শনিবার এলাকায় থাকবেন জানিয়ে তিনি বলেন, পরের শনিবার থেকে নিয়মিত অফিস করবেন।

এটি সবার জন্য বাধ্যতামূলক কি না— এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অফিস করলে আমাদেরও করতে হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশের পর দুপুরে তিনি বৈঠকে যোগ দেন।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি মন্ত্রীদের অপ্রয়োজনীয় ও বাহুল্য ব্যয় না করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!