1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

পানছড়িতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী নিহত

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সংগঠক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূতকর্মা পাড়ায় নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা (চার্মিং); তিনি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, পানছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত), ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ)-এর মধ্যে প্রায়ই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!