খুলনার দিঘলিয়া থানার নবাগত অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিঘলিয়া থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহসভাপতি মো. ইব্রাহিম শেখ, মো. ইসমাইল হোসেন, মো. সোহাগ বিশ্বাস, আ. কুদ্দুস মোল্লা, মহাসিন উদ্দিন, মোল্লা ইকবাল হুসাইন, আহাদ গাজী, মিলন হোসেন, খান শহিদ প্রমুখ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করে।
You cannot copy content of this page