রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কোয়ার্টারের ফটকসংলগ্ন প্রধান সড়কে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।
You cannot copy content of this page