সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স সফরের আবেদন করেছিলেন Rajshahi City Corporation–এর প্রশাসক মো. মাহফুজুর রহমান। তবে তার বিদেশ সফরের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
অন্যদিকে একই সফরে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের অংশগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছেন সরকারপ্রধান।
সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার-সংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, Signify Bangladesh Limited–এর আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল।
এ প্রস্তাবের বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়ার কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।”
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কার্যক্রমে Bangladesh University of Engineering and Technology (বুয়েট) এবং দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যে কাজের সঙ্গে সরাসরি পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই, এমন ব্যক্তিদের বিদেশ সফরে পাঠিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বিপক্ষে অবস্থান তার।
রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় এবং সঠিক জায়গায় সঠিক ব্যক্তির মূল্যায়নের অংশ হিসেবেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগেও মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য Chattogram City Corporation–এর মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করেছিলেন প্রধানমন্ত্রী।
You cannot copy content of this page