1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

হত দরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ নিশ্চিত করেছে সরকার

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, হত দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবার এই সুবিধা পাবে। বছরে ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) প্রতি পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে সর্বমোট ১০ লাখ মেট্রিক টন চাল বাজেটে সংরক্ষণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ২০১৬ সালের ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ৭ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন সাধারণ চাল বিতরণ করা হয়েছে, যা সংরক্ষিত বাজেটের প্রায় ৭৯ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া, একই কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২৪৮টি উপজেলায় পাঁচ মাসে ভিটামিন এ, ভিটামিন বি-১, ভিটামিন বি-১২, ভিটামিন বি-৯ (ফলিক অ্যাসিড), আয়রন ও জিংক সমৃদ্ধ ৩ দশমিক ৭ লাখ মেট্রিক টন পুষ্টি চাল বিতরণ করা হবে।

ওএমএস কার্যক্রমের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি সিটি করপোরেশন, ১৪টি শ্রমঘন জেলা এবং ৫২টি জেলা সদর পৌরসভায় ১ হাজার ৯১টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ১ হাজার ১৮৫ মেট্রিক টন চাল ও ১ হাজার ৪৩২ মেট্রিক টন আটা বিক্রি হচ্ছে।

চালের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণের জন্য ৪১৮টি উপজেলায় ৮৩৬টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দৈনিক ৪০৬ মেট্রিক টন চাল ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে ওএমএস খাতে ৩ লাখ মেট্রিক টন চাল এবং ৫ দশমিক ২৫ লাখ মেট্রিক টন গমের বাজেট নির্ধারিত রয়েছে। ২০২৬ সালের ১৯ মার্চ পর্যন্ত এ খাতে ২ দশমিক ০৯ লাখ মেট্রিক টন চাল এবং ৩ দশমিক ২৭ লাখ মেট্রিক টন গমের আটা বিক্রি করা হয়েছে, যা সংরক্ষিত বাজেটের প্রায় ৭০ শতাংশ।

খাদ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে খাদ্য অধিদফতর টিসিবির মাধ্যমে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মাঝে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮৩৩ মেট্রিক টন চাল বিক্রি করছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!