সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া উত্তর পাড়ার বাসিন্দা বেনজীর আহমেদ (২৮)। মামলা নম্বর-২৬।
মামলায় আসামি যারা :
মামলায় আসামিরা হলেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন (৫৫),কলারোযা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম লাল্টু (৪৫), কাজী আসাদুজ্জামান শাহাজাদা (৪৫), চৌধুরী মনজু (৬০), শেখ ইমরান হোসেন (৩০), সরদার মুজিদ (৫৫), সম মোর্শেদ আলী (৫০), অ্যান্ডু কামাল রেজা (৫০), মো. মহিদুল হাসান (৪৭), আলহাজ্ব এম আরাফাত (৫০), আব্দুল মান্নান (৪৫), শওকত আলী (৭০), আনসার আলী সরদার (৫৫), শহিদুল ইসলাম (৭০), ডিএম আশা খান (৩৭), মো. ডালিম হোসেন (৪৬), আসাদুজ্জামান তুহিন (৪৫), বেনজির আহমেদ হেলাল (৪৫), মো. মারুফ হোসেন (৬০), মো. নিশান (৪০), মো. এরশাদ আলী (৪৪), আলিমুর রহমান (৪৫), আফজাল হোসেন হাবিল (৪৮), কাজী রবিউল ইসলাম (৫৫), আজিজুর রহমান (৫০), শ্রী রামপ্রসাদ দত্ত (৫৫), আসাদুল আলম ওরফে আসলাম (৫০),জিয়াউর রহমান মন্তি (৪০), মো. আবদুর রহিম (৫৫), শেখ শহিদুজ্জামান (৫৮), অধ্যাপক নুরুল ইসলাম (৫৭), রহিমা বেগম কাজল (৪৫), হাফিজুর রহমান (৫৫), আশরাফুল ইসলাম (২৪), মো. রফিক ঘরামী (৪৫), শহিদুল ইসলাম খোকন (৫১), রাসেল হোসেন (৩০), নাহিদ মেম্বার (৩৫), সেলিম সরদার (৫০), আশিকুর রহমান মুন্না (৪৬), গফুর মেম্বার (৬০), নজরুল গাজী মেম্বার (৫৭), মেহেদী হাসান ফাহিম (৩০), মো. আল মাসুম শাওন (২৫), এস কে পলাশ পারভেজ (২৮), আমির হোসাইন মুন্না (৩০), নাহিদ হাসান (৩৫), মো. মারুফ হোসেন জনি (৩০), মো. আল মামুন মুন্না (২৮), রাকিবুল হাসান সেজান (২৮), আল মামুন (৪৫), টুটুল (২৫), সুজন হোসেন (২০) এবং রাকিব হোসেন (২০)।এছাড়া অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে যা আছে :
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ১০টার দিকে কলারোয়া থানাধীন বোয়ালিয়া গ্রামের ৪নং কড়াগাছি ইউনিয়ন পরিষদের সামনে মামলায় নথিভুক্ত আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং জনসাধারণের স্বাভাবিক কাজকর্মে ও চলাচলে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে আকস্মিক উসকানিমূলক বিক্ষোভ মিছিল বের করে। আসামিরা সেখানে উপস্থিত থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং জনমনে চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে।এছাড়া মামলার বাদী এজাহারে উল্লেখ করেন ঘটনার পর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও পরিচয় নিশ্চিত হতে সময় লাগায় থানায় এসে এজাহার দায়ারে কিছুটা বিলম্ব হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিনু এজাহারের বিষয়টি নিশ্চিত করেন।
You cannot copy content of this page