1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দেশজুড়ে ভিজিলেন্স টিম, তথ্যদাতাদের পুরস্কার

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম ও কারসাজি রোধে সরকার দেশজুড়ে বিশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে। একই সঙ্গে অবৈধ মজুদ বা কারসাজির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণাও দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সরকারের পক্ষ থেকে এ উদ্যোগের কথা জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কিনে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখা এবং সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছে।

এদিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ টন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি অসাধু চক্র জ্বালানি তেল অপসারণ করে তা স্থানীয় বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!