জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
রোববার (২৯ মার্চ) রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রার্থী হয়েছেন। এছাড়া রাজশাহীতে মোবাশ্বের আলী, সিলেটে আবদুর রহমান আফজাল এবং কুমিল্লায় অ্যাডভোকেট তরিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।