1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

অভিযোগ ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নানা অভিযোগ ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত সময় শেষ হয়। তবে যেসব কেন্দ্রে নির্ধারিত সময় পর্যন্ত ভোটারদের লাইন ছিল বা ভোটকেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিত ছিলেন, সেখানে সবার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালু রাখা হয়।

বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হলো। একই সঙ্গে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট শুরুর প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তুতি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!