1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

কালবৈশাখীর কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পাটুরিয়া প্রান্তে আটটি এবং দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করা রয়েছে। মাঝনদীতে কোনো ফেরি নেই বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর প্রভাবে এই পরিস্থিতি সাময়িকভাবে বিরাজ করতে পারে। ঘাট কর্তৃপক্ষও জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলেই দ্রুত ফেরি চলাচল চালু করা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!