1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সহজ ১০ আমল—যে পথে জান্নাত লাভ সম্ভব

ইসলামিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রতিটি মুসলমানের চূড়ান্ত লক্ষ্য জান্নাত লাভ করা। জান্নাত আল্লাহর অসীম নেয়ামতে ভরা এক চিরশান্তির স্থান, যেখানে রয়েছে অফুরন্ত সুখ-স্বাচ্ছন্দ্য। আল্লাহ তাআলা বলেন, “জান্নাতে তোমাদের মন যা চাইবে তা-ই তোমাদের জন্য রয়েছে…” (সুরা হামিম সেজদা: ৩১) এবং “আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন।” (সুরা ইউনুস: ২৫)।

জান্নাত পেতে হলে আল্লাহর আদেশ মেনে চলা এবং রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করা অপরিহার্য। কিছু সহজ আমল রয়েছে, যেগুলো নিয়মিত করলে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়। নিচে এমন ১০টি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো—

১. ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া
প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর পর জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকে না। (নাসায়ি)

২. পাঁচ ওয়াক্ত নামাজ আদায়
নিয়মিত ও যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। (আবু দাউদ)

৩. আজানের জবাব দেওয়া
আন্তরিকতার সঙ্গে আজানের উত্তর দিলে জান্নাত লাভ করা সহজ হয়। (মুসলিম)

৪. অজুর পর কালিমা পাঠ
প্রত্যেক অজুর পর কালিমায়ে শাহাদাত পড়লে জান্নাতের আটটি দরজার যেকোনোটি দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যায়। (নাসায়ি)

৫. সকাল-সন্ধ্যায় সাইয়িদুল ইস্তিগফার
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়লে জান্নাত লাভের সুসংবাদ রয়েছে। (বোখারি)

৬. চল্লিশ দিন জামাতে নামাজ
টানা ৪০ দিন তাকবিরে তাহরিমার সঙ্গে জামাতে নামাজ আদায় করলে মুনাফিকি থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে নিরাপত্তা পাওয়া যায়। (তিরমিজি)

৭. তাহাজ্জুদ নামাজ আদায়
রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম। (ইবনে মাজাহ)

৮. এতিমের তত্ত্বাবধান
এতিমের দায়িত্ব নেওয়া ব্যক্তির জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রয়েছে। (বোখারি)

৯. সালাম প্রচার ও মানুষকে খাবার খাওয়ানো
সালামের প্রচলন, মানুষকে খাওয়ানো এবং রাতে নামাজ আদায়—এই তিনটি আমল জান্নাত লাভের সহজ পথ। (তিরমিজি)

১০. জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত
যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান সংযত রাখবে, তার জন্য জান্নাতের দায়িত্ব নেওয়া হয়েছে। (বোখারি)

জান্নাত লাভ কঠিন নয়, যদি একজন মুসলমান আন্তরিকভাবে এই আমলগুলো পালন করেন। নিয়মিত ইবাদত, উত্তম চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টাই হতে পারে জান্নাতের চাবিকাঠি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!