ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Iran International।
প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডের চাপে ইরানের Assembly of Experts মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচন করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
খামেনিকে তার জন্মস্থান মাশহাদ শহরে দাফন করা হবে। তিনি মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়