1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ইরানে মার্কিন স্থল অভিযানের আভাস: আল জাজিরার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

আল জাজিরার এক প্রতিবেদনে সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ইরানে মার্কিন স্থল অভিযান শুরুর কিছু আভাস মিলছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সেনা পাঠানোর বিষয়টি নিয়ে ওয়াশিংটনে জোরালোভাবে আলোচনা চলছে। পরিস্থিতির পরিবর্তনের কারণে কিছু মার্কিন সেনার ছুটি বাতিল করা হয়েছে এবং কিছু প্রশিক্ষণ শিবির স্থগিত রাখা হয়েছে। এর বদলে সেনাদের নতুন ধরনের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রের দাবি, যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন সর্বাধিনায়ক নির্দেশ দিলে দ্রুত স্থল অভিযান চালানোর প্রস্তুতি রাখা হচ্ছে। প্রচলিত রণকৌশল অনুযায়ী পূর্ণাঙ্গ স্থল আক্রমণ চালাতে হলে অন্তত পাঁচ লাখ সেনা প্রয়োজন হতে পারে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অভিযান দুটি পথে হতে পারে। প্রথমটি বড় আকারের পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ, আর দ্বিতীয়টি হতে পারে মার্কিন বিশেষ বাহিনীর (স্পেশাল ফোর্স) সীমিত ঝটিকা অভিযান। ধারণা করা হচ্ছে, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখল করাই এমন অভিযানের লক্ষ্য হতে পারে।

তবে বর্তমানে ইরানে চলমান মার্কিন বিমান হামলার কারণে এখনই স্থল অভিযান শুরু করা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ৬ মার্চ ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, এই মুহূর্তে ইরানে স্থল অভিযান নিয়ে ভাবা কেবল সময় নষ্ট।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!