চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ (দোয়া ভাঙ্গা) এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের ওপর পড়ে থাকায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
You cannot copy content of this page