ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। এবার বিভিন্ন সূত্রের তথ্যের বরাতে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী।
তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি পূজা চেরী। বিষয়টি আপাতত ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি বলেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন।
এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী জানান, তার এখনো বিয়ে হয়নি। বিয়ে হলে সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।
এর কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বর তার বিয়ের সম্ভাব্য তারিখ। তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন এবং বিয়ের পরের পরিকল্পনা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ফলে পূজা চেরীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
You cannot copy content of this page