রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের নতুন চালান দেশে পৌঁছেছে। রাশিয়ার একটি বিশেষায়িত কার্গো বিমান শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার পরিকল্পনা রয়েছে।
রাশিয়া থেকে ইউরেনিয়ামের এসব চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।
এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষাও চলছে। এখন পর্যন্ত প্রথম দুটি ভালভের পরীক্ষা সফল হয়েছে। তবে তৃতীয় ভালভের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। এ কারণে তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে পর্যায়ক্রমে পারমাণবিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
You cannot copy content of this page