নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আল সোহান।
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য-সংক্রান্ত ঘটনায় ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অপরাধের ধরন বিবেচনায় ১২ জনকে এক মাস, দুই মাস, ১০ দিন ও সাত দিন করে কারাদণ্ড দেন। বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page