1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ইরানকে লক্ষ্য করে সীমিত স্থল হামলার পরিকল্পনা: মার্কিন সেনাদের সতর্ক করে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে সীমিত স্থল হামলা চালাতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বৃহস্পতিবার মন্তব্য করে বলেন, মার্কিন সেনারা যদি ইরানে প্রবেশ করে, তাদের জন্য অপেক্ষা করছে ইরানের যোদ্ধারা।

লারিজানি বলেন, কিছু মার্কিন কর্মকর্তা ইরানে কয়েক হাজার সেনা নিয়ে হামলার পরিকল্পনার কথা বলেছেন। তবে ইমাম খোমেনি ও ইমাম খামেনির অনুসারীরা তাদের মোকাবিলায় প্রস্তুত। তিনি আরও জানান, এই ধরনের পরিকল্পনা ঘোষণা করা দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের সম্মানহানি করবে এবং তাদের সেনাদের হত্যা বা আটক করা হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি লিখেছেন, “ইরানের পবিত্র ভূমিতে নরকের চাকরদের কোনো জায়গা নেই।”

সূত্র: আলজাজিরা

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!