1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

নওগাঁয় ড্রাম ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে, আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস জানিয়েছেন, হাসপাতালে গুরুতর অবস্থায় তিনজনকে আনা হলে ভোর ৫টার দিকে তাদেরও মৃত্যু হয়।

নিহতরা হলেন—

  • নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮)

  • জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২)

  • খোকা পাহানের ছেলে বীরেন (৫০)

  • মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪)

  • অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)

এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক (রংপুর মেট্রো ট-১১০০০৪) ওই ভ্যান দুটিকে চাপা দেয়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।

মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!