1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

পুরোনো মোবাইলের ব্যাটারি ঘরে রাখলে বড় বিপদ

টেক ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ভারতে পুরোনো মোবাইলের ব্যাটারি নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। বিস্ফোরণে সে তার হাতের বুড়ো আঙুল হারিয়েছে এবং বাকি আঙুলগুলো গুরুতরভাবে জখম হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া জেলায়। বাড়িতে একা থাকা অবস্থায় দুই ভাই একটি পুরোনো মোবাইলের ব্যাটারি নিয়ে খেলছিল। এ সময় হঠাৎ ব্যাটারিটি বিস্ফোরিত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘরে পড়ে থাকা নষ্ট বা পুরোনো মোবাইল ব্যাটারি আসলে একেকটি ‘টাইম বোমা’। সময়ের সঙ্গে ব্যাটারি নষ্ট হয়ে ফুলে উঠতে পারে এবং যেকোনো সময় বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। অতিরিক্ত গরমে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনাও থাকে। এছাড়া ব্যাটারি থেকে বিষাক্ত রাসায়নিক বের হয়ে ত্বক বা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

দুর্ঘটনা এড়াতে বিশেষজ্ঞরা কিছু সতর্কতার পরামর্শ দিয়েছেন—

  • পুরোনো বা নষ্ট মোবাইল ব্যাটারি দীর্ঘদিন ঘরে ফেলে রাখা উচিত নয়।

  • পুরোনো ফোন বা ব্যাটারি নির্ভরযোগ্য সংস্থা বা রিসাইক্লিং প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেওয়া নিরাপদ।

  • ব্যাটারি কখনোই সরাসরি রোদে রাখা উচিত নয়।

  • শিশুদের হাতে কখনো ফুলে যাওয়া বা বিচ্ছিন্ন ব্যাটারি দেওয়া যাবে না।

সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এমন দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!