1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

রাউজানে গভীর নলকূপে পড়ে চার বছর বয়সি শিশুর মৃত্যু

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মুহাম্মদ মেজবাহ।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার বিকেল চারটার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর গ্রামের বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকার একটি গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে খেলতে খেলতে পড়ে যায় শিশুটি। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।

নিহত মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বড়ুয়া পাড়া এলাকায় গৃহহীনদের জন্য নির্মিত সরকারি বসতঘরের কাছেই সুপেয় পানির জন্য সরকারি অর্থায়নে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। টিলাভূমি হওয়ায় পানির উৎস নিশ্চিত করতে সেখানে গভীর গর্ত খোঁড়া হয়েছিল। তবে গর্তটি অনিরাপদ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের।

প্রত্যক্ষদর্শী তালেব জানান, শিশুটি পড়ে যাওয়ার পর কান্নার শব্দ শোনা গিয়েছিল। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও গভীরতার কারণে তা সম্ভব হয়নি। পরে রাউজান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অনিরাপদভাবে রাখা নলকূপের গর্ত দ্রুত সুরক্ষিত করার দাবি জানিয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!