1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমলো

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এ দাম বুধবার দিনগত মধ্যরাত অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা হয়েছে।

এ ছাড়া কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে ২ টাকা কমে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দামের চেয়ে ৪ টাকা কম।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা–বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এ দামে সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!