খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। এ সময় বাসের ভেতরে চালক ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
You cannot copy content of this page