1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

২৬ মার্চ আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬

জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের কথা বিবেচনায় রেখে এবারের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে সাধারণত আলোকসজ্জা করা হয়, তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় ও সম্ভাব্য সংকট এড়াতে এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। এ আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান দায়িত্বে থাকবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিত করবে।

২৬ মার্চ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণ কর্মসূচি নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের আগে যাত্রীদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে, যিনি সংশ্লিষ্ট সংস্থা, গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করবেন।

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন অপরাধের ঘটনাকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। তবে সরকার মব কালচারের বিষয়ে কঠোর এবং বাংলাদেশ থেকে এ সংস্কৃতি বিলুপ্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!