1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা করতে ভূমধ্যসাগরে রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স

মঙ্গলবার এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তারা অংশীদার দেশগুলোর পাশে দাঁড়াবে।

এ সিদ্ধান্তের অংশ হিসেবে ফ্রান্স তাদের প্রধান বিমানবাহী রণতরী Charles de Gaulle-কে ভূমধ্যসাগরে মোতায়েন করছে।

ম্যাক্রোঁ আরও জানান, গত কয়েক ঘণ্টায় ফ্রান্স রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও এয়ার রাডার পাঠিয়েছে। এসব সামরিক সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে ব্যবহৃত হবে।

সূত্র: Al Jazeera

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!