1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ইরানে হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়াই তার লক্ষ্য। তিনি বলেন, ‘যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।’

বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন।

স্টারমার আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তাই যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেয়নি এবং এই সিদ্ধান্তে সরকার অটল থাকবে।

তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় কাতারে ব্রিটিশ স্কোয়াড্রনে যোগ দিতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। পাশাপাশি ড্রোন-বিধ্বংসী সক্ষমতাসম্পন্ন ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার সাইপ্রাসে পাঠানো হবে।

এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত ওই অঞ্চল থেকে দেশে ফেরার জন্য ১ লাখ ৪০ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক নিবন্ধন করেছেন।

সূত্র: বিবিসি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!