1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বেতন–বোনাসের দাবিতে চান্দিনায় মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট

মইনুল, কুমিল্লা রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বেতন–বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনা অংশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

স্থানীয়দের জানান, ডেনিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এতে ঢাকাগামী ও চট্টগ্রামমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানজট ছড়িয়ে পড়ে উপজেলার কুটম্বপুর থেকে নুড়িতলা পর্যন্ত দীর্ঘ এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দ্রুত বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধের আশ্বাস দেন।

এই আশ্বাসের পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বলেন, বেতন–বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!