1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কুয়েত, বাহরাইন ও কাতারের সঙ্গে আলোচনা

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

ড. খলিলুর রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কুয়েতবাহরাইন এর পররাষ্ট্রমন্ত্রী এবং কাতার এর পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়–এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, সরকার আশা করছে আর কোনো বাংলাদেশি নিহত বা আহত হবেন না। যারা বর্তমানে আটকে পড়েছেন, বিমান চলাচল স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

ড. খলিলুর রহমান বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়—এটাই বাংলাদেশের অবস্থান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!