1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাইযোদ্ধা’ খোরশেদ আলম নিহত

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ‘জুলাইযোদ্ধা’ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ছুরি দিয়ে একাধিক আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে তার বন্ধু ও সহপাঠীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় তার সঙ্গে থাকা তারিন নামে এক নারী সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!