1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির আইসিটি ও কর্মসংস্থান পরিকল্পনা

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি তথ্যপ্রযুক্তি খাতে সাত দফা পরিকল্পনা ঘোষণা করেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এসব পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে মেধা ও দক্ষতা থাকা ব্যক্তিদের জন্য কোনো রাজনৈতিক বা সামাজিক বাধা থাকবে না। সরকারের সহায়তায় সুযোগ সমানভাবে সবাই পাবেন।

বিএনপির পরিকল্পনার মূল বিষয়গুলো:

  • কৃষক ও পরিবারভিত্তিক সহায়তা: কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড

  • স্বাস্থ্য খাত: এআইভিত্তিক স্বাস্থ্য রেকর্ড, জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা, কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম

  • নিরাপত্তা: অটোমেশন মাধ্যমে পুলিশি ও নিরাপত্তা ব্যবস্থা, এআই পরিচালিত ইমিগ্রেশন সিস্টেম, স্বয়ংক্রিয় ভূমি ও কর ব্যবস্থাপনা

  • সরকারি ও বেসরকারি সেবায় ওয়ান স্টপ সার্ভিস

  • আইসিটি শিল্প: সফটওয়্যার, হার্ডওয়্যার, বিপিও খাত শক্তিশালী করা, ‘মেইড বা অ্যাসেম্বেলড ইন বাংলাদেশ’ ট্যাগ চালু করা

  • কর্মসংস্থান: সরাসরি ২ লাখ এবং ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে ৮ লাখ কর্মসংস্থান।

  • ডিজিটাল সুবিধা: ফ্রিল্যান্সারদের জন্য জাতীয় ই-ওয়ালেট (পেপাল সমতুল্য) চালু করা।

  • ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা: স্কুল, কলেজ, হাসপাতাল, রেলস্টেশন, এয়ারপোর্টে বিনামূল্যে ইন্টারনেট; শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা ও আইন প্রণয়ন।

  • তথ্য সংরক্ষণ: ক্লাউড-ফার্স্ট কৌশলে এআইচালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন।

সভায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্যানেল আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় উপাচার্য, আইসিটি খাতের ব্যবসায়ী ও বিশ্লেষকরা। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিশেষ অতিথি মাহদী আমিন ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!