1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শেরপুর-৩ আসনে বিপুল ব্যবধানে জয়ী বিএনপির রুবেল

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এতে রুবেল ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল জানানো হয়।

ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ৩টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান। তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি এবং পাওয়া অভিযোগগুলো দ্রুত সমাধান করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।

উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি কেন্দ্র স্থাপন করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!