1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

১৭ বছর পর দেশে ফিরে মায়ের কাছে ছুটলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মায়ের কাছে ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তার আগমনের কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের গেটে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। নিরাপত্তা বলয় ভেদ করে তাকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করলে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা, যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল।

এর আগে, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন এবং উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!