1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বাগেরহাটে বাড়িতে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

হাকিম, স্টাফ রিপোর্টার, বাগেরহাট
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামজা ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে এবং খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি খুলনায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।

পরিবারের অভিযোগ, বিকাল ৪টার দিকে ছয়জন যুবক তিনটি মোটরসাইকেলে করে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা হামজাকে ধাওয়া করলে তিনি পালাতে গিয়ে খালের পাড়ে পড়ে যান। সেখানেই তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!