1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা।

ফাইনালে ভারতের করা ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে কিউইরা গুটিয়ে যায় ১৫৯ রানে।

ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ৩৫ বলে ৪৩ রান।

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ওপেনারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ২৫৫ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুইবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!