সিলেটের ছাতক উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমকে জানান, এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়