গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় অপহরণ মামলায় ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানাকে আটক করেছে পুলিশ। একই মামলায় ওয়ার্ড বিএনপির নেতা বিলাল হোসেনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেনের নেতৃত্বে সোমবার (৮ জুন) রাতে হাতিমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহেল রানাকে আটক করা হয়।
পরে একই মামলায় আরেক আসামি ওয়ার্ড বিএনপি নেতা বিলাল হোসেনকেও আটক করে পুলিশ। তারা দুজনই অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
You cannot copy content of this page