বাংলাদেশ পিপলস লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।
এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেও নিবন্ধন না পাওয়ায় বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. সেলিম মিয়া।
হাইকোর্টের এ রায়ের ফলে নির্বাচন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগের নিবন্ধনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
You cannot copy content of this page