রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ শহর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন ৭ সেপ্টেম্বর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ ছাড়া সংক্ষিপ্ত এই সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে ৭ সেপ্টেম্বরই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে তাকে একনজর দেখার আগ্রহও তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে আসছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সবাই অপেক্ষায় রয়েছেন।
You cannot copy content of this page