আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতা ও সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, পাকিস্তানে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এ ঘটনায় দেশটিতে আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে অধিকারকর্মী, বিরোধীদলীয় নেতা এবং অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন, মুজাফফরাবাদ থেকে প্রকাশিত আল জাজিরার সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল জাজিরার ওই প্রতিবেদনগুলোতে আজাদ কাশ্মিরে বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও অস্থিরতার বিষয় তুলে ধরা হয়েছিল বলে জানা গেছে।
তবে পাকিস্তান সরকার এখন পর্যন্ত আল জাজিরার ওপর আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয়নি। ফলে ওয়েবসাইটে প্রবেশে বাধার প্রকৃত কারণ সম্পর্কে সরকারি ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।
You cannot copy content of this page