1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শুরু সিলেট থেকে

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকেই তাঁর প্রচার কার্যক্রম শুরু হবে বলে দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এক নেতা জানান, দলীয় প্রধান বরাবরই সিলেট থেকে ভোটের প্রচার শুরু করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পর ৩০ ডিসেম্বর তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

এর দশ দিনের মাথায় শনিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন,
“সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”

তবে প্রচারের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এ সময় তিনি আর কিছু জানাননি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!